Nishiddhyo Dipowdi
‘নিষিদ্ধ দ্বিপদী’ মূলত গল্পগ্রন্থ। দশটি গল্পের অন্তর্ভূক্তি রয়েছে এতে। রবীন্দ্রনাথ ঠাকুর যে গল্পের পায়ে শিকল পরিয়ে ‘ছোটগল্প’ নামকরণ করছেন এ গল্প সেই নিয়মের বাইরে তা আগেই জানিয়ে রাখছি। কেননা খেলার মাঠে বাউণ্ডারি দিয়ে চার ছক্কা নির্ণয় করা যায় কিন্তু কল্পনার জগতে সেসব চলে না। প্রচ্ছদে স্থান পেয়েছে যে ‘নিষিদ্ধ দ্বিপদী’ নামটি সেটি মূলত ভুল করে নিজেকে পতিতা পল্লীতে আবিষ্কার করা একটি মেয়ের কাহিনী। তার কল্পনা জগত, সমাজ সম্পর্কে দৃষ্টিভঙ্গি এবং দ্বিচারিণী হয়ে বেঁচে থাকার গল্প। অনিচ্ছাসত্ত্বে ভুল করলেও যে সমাজ তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পিছপা হয় না। দেহ আর মনের প্রতিনিয়ত যুদ্ধ চলতে থাকে নিষিদ্ধ করিডোরে। যে একসময় স্বীকার করে সে সমাজের প্রচলিত স্বাধীন মানুষ নয়, সে নিষিদ্ধ দ্বিপদী। বাকি গল্পগুলো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন প্লটের উপর দাঁড়িয়ে আছে। বিচারের ভার সম্পূর্ণ পাঠকের ওপর বর্তায়। যেহেতু ‘নিষিদ্ধ দ্বিপদী’ আমার প্রথম প্রয়াস তাই পাঠকই বিচার করবে সাহিত্যের খেলায় আমার খেলোয়ার গুণাগুণ।..
- Reward Points: 10
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9274964
- Availability: In Stock
- Author Name: Rajib Nandi ,
- ISBN: 9789849274964
- Total Pages: 72
- Edition: 2nd
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2019
‘নিষিদ্ধ দ্বিপদী’ মূলত গল্পগ্রন্থ। দশটি গল্পের অন্তর্ভূক্তি রয়েছে এতে। রবীন্দ্রনাথ ঠাকুর যে গল্পের পায়ে শিকল পরিয়ে ‘ছোটগল্প’ নামকরণ করছেন এ গল্প সেই নিয়মের বাইরে তা আগেই জানিয়ে রাখছি। কেননা খেলার মাঠে বাউণ্ডারি দিয়ে চার ছক্কা নির্ণয় করা যায় কিন্তু কল্পনার জগতে সেসব চলে না। প্রচ্ছদে স্থান পেয়েছে যে ‘নিষিদ্ধ দ্বিপদী’ নামটি সেটি মূলত ভুল করে নিজেকে পতিতা পল্লীতে আবিষ্কার করা একটি মেয়ের কাহিনী। তার কল্পনা জগত, সমাজ সম্পর্কে দৃষ্টিভঙ্গি এবং দ্বিচারিণী হয়ে বেঁচে থাকার গল্প। অনিচ্ছাসত্ত্বে ভুল করলেও যে সমাজ তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পিছপা হয় না। দেহ আর মনের প্রতিনিয়ত যুদ্ধ চলতে থাকে নিষিদ্ধ করিডোরে। যে একসময় স্বীকার করে সে সমাজের প্রচলিত স্বাধীন মানুষ নয়, সে নিষিদ্ধ দ্বিপদী। বাকি গল্পগুলো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন প্লটের উপর দাঁড়িয়ে আছে। বিচারের ভার সম্পূর্ণ পাঠকের ওপর বর্তায়। যেহেতু ‘নিষিদ্ধ দ্বিপদী’ আমার প্রথম প্রয়াস তাই পাঠকই বিচার করবে সাহিত্যের খেলায় আমার খেলোয়ার গুণাগুণ।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কালীরহাটে জন্মগ্রহণ করেন। বই পড়তে এবং অন্যদের বই পাঠে উৎসাহ দেওয়ার ভাবনা থেকেই নিজ এলাকায় একসময় গড়ে তুলেছিলেন “পিদিম পাঠাগার” নামে লাইব্রেরি। স্কুল জীবন থেকেই বিভিন্ন ছড়া, কবিতা ও গল্প লেখায় হাতেখড়ি হলেও প্রচার বিমুখ মানুষটা লেখালেখিতে আত্নপ্রকাশ ঘটান বিশ্ববিদ্যালয়ে এসে। খুবই অন্তর্মুখী স্বভাবের এই মানুষটি ভালোবাসেন একা একা ভাবনার জগতে ডুবে থাকতে আর নতুন নতুন জায়গায় বিচরণ করতে। বিশ্ববিদ্যালয়ের দেয়ালিকা হবে আর ‘রাজীব নন্দী’ নাম থাকবে না তা কি করে হয়। সমকাল পত্রিকার ম্যাগাজিন ‘প্যাঁচআল’ ইত্তেফাক পত্রিকার ম্যাগাজিন ‘ঠাট্টা’ যুগান্তর পত্রিকার ম্যাগাজিন ‘বিচ্ছু’তে এবং বিভিন্ন ম্যাগাজিন ও অনলাইন পত্রিকায় লেখালেখি করছেন বেশ কিছুদিন যাবত। ‘নিষিদ্ধ দ্বিপদী’ গল্পগ্রন্থটি লেখকের প্রথম প্রয়াস।

